বাজিতপুরে টিসিবির আট টন পচা চাল জব্দ, গুদাম সিলগালা

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১১:৫০ এএম

কিশোরগঞ্জের বাজিতপুরে টিসিবির নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে আট টন নিম্নমানের চাল জব্দ করে গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার সরারচর ইউনিয়নের একটি গুদামে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে সরারচর ইউনিয়ন পরিষদের গুদামে টিসিবির কার্ডধারীদের মধ্যে চাল বিক্রি করছিলো ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স সিয়াম ট্রেডার্স’। তবে সরবরাহ করা চালের মান নিয়ে শুরু থেকেই ক্ষোভ জানান সাধারণ ভোক্তারা। তাদের অভিযোগ, চালগুলো পচা এবং তা থেকে তীব্র দুর্গন্ধ আসছিলো। এ কারণে অনেকেই চাল নিতে অস্বীকৃতি জানান। কিন্তু ডিলারের পক্ষ থেকে জোর করে ওই চালই বিতরণের চেষ্টা করা হচ্ছিলো।

খবর পেয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম সোহাগের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

অভিযান শেষে ইউএনও শহিদুল ইসলাম সোহাগ জানান, ভোক্তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা সরারচর ইউনিয়নের ওই গুদামে অভিযান চালাই। সেখানে প্রায় আট টন নিম্নমানের ও খাবার অনুপযোগী চাল পাওয়া গেছে। এ অপরাধে গুদামটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ডিলার মেসার্স সিয়াম ট্রেডার্সের স্বত্বাধিকারী মালেক মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি পণ্য বিতরণে অনিয়ম ও নিম্নমানের খাদ্যদ্রব্য সরবরাহের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর