সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ শুক্রবার

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুরের প্রায় ৫০টি গ্রামের কয়েক হাজার মানুষ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ প্রায় দেড়শ বছর ধরে এই রীতি মেনে একদিন আগেই রোজা ও ঈদ পালন করে আসছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ বেলাল নূরী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধক এই দরবার শরীফটি প্রতিষ্ঠা করেন। সুরেশ্বরী দরবার শরীফের ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশে একদিন আগেই রোজা ও ঈদ পালন শুরু করেন।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুর এবং ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রায় ৫০টি গ্রামের ৪০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি শুক্রবার এই উৎসবে শামিল হবেন।

প্রতি বছরের মতো এবারও সুরেশ্বর দরবার শরীফে দুটি আলাদা ঈদ জামাত অনুষ্ঠিত হবে। দরবার শরীফ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় সুরেশ্বরী দরবার শরীফের আলাদা মাঠে এই জামাতগুলো অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী এবং মাওলানা মো. জুলহাস উদ্দিন।

সুরেশ্বর দরবার শরীফের ভক্ত মনসুর মৃধা বলেন, আমার বাবাও সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করতেন। আমরা বংশপরম্পরায় এভাবেই ধর্ম পালন করে আসছি। ইনশাআল্লাহ আগামীকাল ঈদের নামাজ আদায় করে পায়েস খাবো।

সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর শাহ মুজাদ্দেদী সৈয়দ বেলাল নূরী বলেন, পৃথিবীতে চাঁদ একটাই। সুতরাং পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই আমরা তারাবি, রোজা ও ঈদ পালন করি। সেই ধারাবাহিকতায় শুক্রবার সুরেশ্বর দরবার শরীফে দুটি জামাত অনুষ্ঠিত হবে। তিনি দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই অনুসারীদের মধ্যে ঈদের আমেজ শুরু হয়েছে। ইতিমধ্যে ঈদের নামাজ আদায় ও আনুষঙ্গিক উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দরবার শরীফ কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর