দৌলতদিয়ায় নদীতে বাস: ১৩ মরদেহ ও ১১ জন জীবিত উদ্ধার

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১২:৩৪ এএম

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি টেনে তোলা হচ্ছে। বাসটি তোলার সঙ্গে সঙ্গে একের পর এক মরদেহ বেরিয়ে আসছে। এখন পর্যন্ত এক শিশুসহ ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত পাওয়া তথ্যে এসব নিশ্চিত হওয়া গেছে। এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়া ঘাটের তিন নম্বর পল্টুনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, কুষ্টিয়ারা কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যেখানে পড়েছে সেখানে অত্যন্ত গভীর। দৌলতদিয়া ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত ডুবন্ত বাস বা কোনো যাত্রীকে উদ্ধার করতে পারেনি।

একটি সূত্র জানায়, দুপুর দুইট ১০ মিানিটে কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে ৫৬ জন যাত্রী ছিলো। যাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিল।

রাজীব নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এখন পর্যন্ত চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মারাত্মক আহতাবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিরা এখনও নিখোঁজ। 

কুষ্টিয়ার কুমারখালী থেকে আসছিলো বাসটি। যাত্রী ছিলেন ৫৬ জন। যাদের বেশির ভাগই ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।

স্থানীয় ও বেঁচে যাওয়া যাত্রীদের বরাতে ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটি নদীতে পড়ার পরপরই জানালা দিয়ে পাঁচ থেকে সাতজন যাত্রী কোনোমতে বের হতে পেরেছিলেন।

দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ১০ থেকে ১২ বছরের একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়। শিশুটি জানায়, সে তার মায়ের সঙ্গে বাসে ছিল। তবে তার মা এখনো নিখোঁজ রয়েছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার জানান, বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত এবং চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া বাসটি শনাক্ত করেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটি নদীর প্রায় ৯০ ফুট গভীরে তলিয়ে আছে। বাসটিকে টেনে তোলার চেষ্টা চালাচ্ছে হামজা। এছাড়া মানিকগঞ্জ, আরিচা ও ঢাকা থেকে আসা বিশেষ ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, রাত আটটা পর্যন্ত ডুবে বাসটিকে টেনে তোলা যায়নি। দৃশ্যমান হয়নি উদ্ধার কাজও।

এদিকে উদ্ধার অভিযানের মধ্যেই পদ্মা পাড়ে আবহাওয়া পরিস্থিতির অবনতি হয়েছে। বর্তমানে প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বৈরি আবহাওয়ার কারণে নদীর উত্তাল ঢেউ ও অন্ধকারে উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। 

একাত্তর/এসি
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর