মেহেরপুরে গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ, শরীরে আঘাতের চিহ্ন

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

মেহেরপুরের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যার পর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল তিনটার দিকে জেলার মুজিবনগর উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূর নাম সুফিয়া খাতুন (৬০)। তিনি ওই গ্রামের বাসিন্দা খেদের আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে ঘরের ভেতর সুফিয়া খাতুনের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। এদিকে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত জখম রয়েছে বলে দাবি করেছে তার পরিবার। স্বজনদেরও অভিযোগ, হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতেই মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিলো।

নিহতের স্বামী খেদের আলী অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে তার আপন ভাই আখের আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। গত পাঁচ এপ্রিল প্রতিপক্ষরা দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার বর্ণনা দিয়ে খেদের আলী বলেন, দুপুরে মাঠের কাজ শেষে বাড়ি ফিরে দেখি ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় আমার স্ত্রীর দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তার জোরালো দাবি, ওই বিরোধের জেরেই আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে মুজিবনগর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের শরীরে আঘাতের চিহ্নের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর