সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএস‌সি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার এই ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় পরীক্ষার্থীরা চরম বিড়ম্বনা ও মানসিক চাপের শিকার হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পরবর্তী সময়ে এক ঘণ্টা ৩০ মিনিট সময় বাড়িয়ে বেলা দুইটা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের তিনটি কক্ষে ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কক্ষ পরিদর্শকদের জানালেও তারা প্রথমে কোনো ব্যবস্থা নেননি। দীর্ঘ দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় ভুল বুঝতে পেরে কর্তৃপক্ষ ২০২৫ সালের প্রশ্ন তুলে নিয়ে সঠিক প্রশ্নপত্র (২০২৬ সালের) সরবরাহ করে।

সিনহা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার অভিযোগ করে বলেন, আমরা বারবার বলার পরও শিক্ষকরা কর্ণপাত করেননি। দেড় ঘণ্টা পর আমাদের সঠিক প্রশ্ন দেওয়া হয়। সময় বাড়ানো হলেও নির্দিষ্ট সময় পার হওয়ার আগেই আমাদের কাছ থেকে খাতা নিয়ে নেওয়া হয়েছে।

পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকা অভিভাবকরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, কেন্দ্র সচিব মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিন সরকার বলেন, ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিলো। পরে ঢাকা বোর্ডের নির্দেশে সময় বাড়িয়ে ২০২৬ সালের প্রশ্নে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি জানার পর আমরা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলি এবং পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করি। এ ঘটনায় প্রাথমিক ব্যবস্থা হিসেবে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর