মাদারীপুরের সরকারি চাল যাচ্ছিলো গোপালগঞ্জে, ২০ টন জব্দ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

মাদারীপুরে ভিজিডি কর্মসূচির আওতায় বরাদ্দের ২০ দশমিক পাঁচ মেট্রিক টন সরকারি চাল গোপালগঞ্জে পাচারকালে জব্দ করেছে ডাসার উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গোপন খবরে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে চালভর্তি ট্রাকটি আটক করা হয়।

স্থানীয়রা জানান, মাদারীপুর শহরের ইটেরপুল খাদ্যগুদাম থেকে ৪১১ বস্তায় এই সাড়ে ২০ টন চাল ট্রাকে করে চোরাইপথে গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকায় যাচ্ছিলো। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ডাসার উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকায় ট্রাকটির গতিরোধ করেন এবং উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি চালককে জিজ্ঞাসাবাদ করে চাল পাচারের অনিয়মের সত্যতা পান। পরে চালভর্তি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

অনুসন্ধানে জানা গেছে, ইটেরপুল খাদ্যগুদাম থেকে রাজৈর উপজেলার ‘মুন্সি রাইস অ্যান্ড বয়লার মিলের’ নামে এই সাড়ে ২০ মেট্রিক টন চালের ডিও (বিলি আদেশ) ইস্যু করা হয়েছিলো। সরকারি নিয়ম অনুযায়ী, এই চাল নির্দিষ্ট রাইস মিলে নিয়ে যাওয়ার কথা এবং পরবর্তীতে তা পরিশোধন করে হতদরিদ্রদের মাঝে ন্যায্যমূল্যে ডিলারদের মাধ্যমে বিক্রির কথা ছিল। কিন্তু মিল মালিক আহাদ মুন্সি ওই চাল মিলে না নিয়ে কালোবাজারির মাধ্যমে পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জে পাঠানোর চেষ্টা করছিলেন।

ঘটনাটিকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন। ইউএনও জাকিয়া সুলতানা জানান, এক জেলার জন্য বরাদ্দ সরকারি চাল অন্য জেলায় নেওয়ার কোনো আইনি সুযোগ নেই।

তিনি আরও বলেন, ট্রাকসহ চাল জব্দের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জব্দ চাল ও ট্রাক বর্তমানে ডাসার থানা পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর