গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো: আইজিপি

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, শুক্রবার পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

থানায় অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘এই থানাগুলো আপনাদেরই জন্য। আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ বাহিনী কাজ করবে কীভাবে? দেশে যদি আইন না থাকে, আপনারা সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কাজ করতে পারবে না। যদি মনে করেন এখানে পুলিশ থাকবে না, তাহলে আপনারাই আপনাদের আইনশৃঙ্খলা পরিচালনা করেন।’

এ সময় তার সঙ্গে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। 

এর আগে শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছে সার্কিট হাউসে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন তারা। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। সফরের অংশ হিসেবে তারা মুকসুদপুরে পুড়িয়ে দেওয়া থানা পরিদর্শন করেন। পরে গোপালগঞ্জ পুলিশ লাইনেও যান।

গত রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনভর সহিংসতা, হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় দুটি থানা, সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ছাড়া পুলিশের গাড়িতে হামলা, টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়া হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়। টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকেও ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপর নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় ওষুধ ও খাবারের দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে।

একাত্তর/কেআই
সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জ সফর করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার কারণে রাজশাহী থেকে গোপালগঞ্জের গোবরাগামী আন্তনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সাময়িকভাবে সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলার কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে...
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ সময় ক্লিনিকের ভেতরের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ ও এর...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় ডলারের দর ও সরকারি বন্ডের মুনাফা বেড়েছে। এর প্রভাবে শুক্রবারও...
অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার পর্দার পেছনেও নাম লেখালেন চিত্রনায়িকা শবনম বুবলী। প্রযোজক হিসেবে নিজের নতুন পরিচয়ের শুরুটা করলেন বড় এক সুখবর দিয়ে। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম...
বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সৃজনশীল কাজের সম্ভাবনা তুলে ধরা, নতুন নির্মাতাদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রাণ-আরএফএল...
রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে বিভিন্ন মেয়াদে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর