ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পিএম

নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকায় ধানক্ষেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার দুপুরের দিকে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। 

বিমানে থাকা দুই বৈমানিক স্কোয়াড্রন লিডার নাদিম ও স্কোয়াড্রন লিডার মাহফুজ সুস্থ আছেন। তাদের যশোর বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

প্রশিক্ষণ বিমানটির একটি অংশ ধানক্ষেতে এবং অপর অংশ চাষযোগ্য জমিতে পড়ে রয়েছে। বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নড়াইল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। 

এর আগে, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। দুই পাইলট মাহফুজ ও নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন। বিমানে কী ধরণের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। 

তবে, বিমানবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এদিকে মাঠে বিমান পড়েছে খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকে উৎসুক জনতা বিমান দেখতে ভিড় জমায়। এসময় তাদের নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর