গৃহবধূর পায়ে কামড়ে ধরলো ১০ ফুটের অজগর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন বগী গ্রামে এক নারীর বা পায়ে কামড় দিয়েছে ১০ ফুট লম্বা একটি অজগর। শুক্রবার সকালে ধান ক্ষেতের জালে জড়ানো সাপটি ওই গৃহবধূকে কামড় দেয়।

সাপের কামড়ে গৃহবধূ চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে সাপটি উদ্ধার করে। এ ঘটনায় ওই গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের তেরাবেকা ফরেস্ট ক্যাম্প ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, বগী গ্রামের মহিবুল্লাহ খোন্দকারের বাড়ির ধান ক্ষেতের বেড়ার জালে অজগর সাপটি জড়িয়েছিল। ওই গৃহবধূ সেখান দিয়ে যাওয়ার সময় সাপটি তার বাম পায়ে কামড় দেয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সিপিজির বগী ও চালিতাবুনিয়া ইউনিটের সদস্য সেলিম খান ও জাহাঙ্গীর তালুকদার জানান, স্থানীয় সাপটি উদ্ধার করে রেঞ্জের তেরাবেকা ফরেস্ট ক্যাম্পে নিয়ে আসলে বনরক্ষীদের উপস্থিতিতে এটিকে ছেড়ে দেয়া হয়। ১০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৯ কেজি।

একাত্তর/আরএ
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর