বিএনপিতে আমিই ছিলাম একমাত্র এনার্জি হর্স: শাহজাহান ওমর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:১৯ পিএম

বিএনপিতে থাকার সময় নিজেকে এনার্জি হর্স দাবি করে ঝালকাঠি-১ আসনের নৌকার প্রার্থী এম শাহজাহান ওমর (বীর উত্তম) বলেছেন, রাজাদের যুদ্ধ করতে হলে শক্তিশালী ঘোড়া দরকার। আমি চলে আসায় বিএনপিতে আর কোনো এনার্জি হর্স নেই। বিএনপি এখন দুর্বল হয়ে পরেছে। 

রোববার বিকেলে ঝালকাঠি জেলার রাজাপুরে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান এই সময়ে আয়রন লেডি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা দরকার। কারণ এই দেশকে নিয়ে কিছু কুচক্রি মহল, কিছু দেশ বিভিন্ন রকম চেষ্টা চালাচ্ছে। তারা স্যাংশন, ভিসা নিষেধাজ্ঞা, আমাদের গার্মেন্সের পোশাক না নেওয়া, বিদেশ থেকে সেনাবাহিনী দেশে পাঠিয়ে দেওয়া, অর্থনৈতিক চাপসহ দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টায় লিপ্ত। তাই এই সময়ে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।  

তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের দেশের কিছু লোকজনও বিভিন্ন কায়দায় জড়িত। তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন স্বাধীন চেতা মানুষ হিসেবে আমার ব্যক্তিগত লোভ লালসার চেয়ে আমি স্নেহ মনে করি এই দেশে যিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন করতেও বিলম্ব করেন না তিনি হচ্ছেন শেখ হাসিনা। আমি তার সঙ্গে যুক্ত হয়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, আফরোজা আক্তার লাইজুসহ অনেকে।   

একাত্তর/এসি
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর