নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর চার কর্মী আহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ এএম

মেহেরপুর-১ আসনের মুজিবনগরে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক নারী কর্মীসহ চারজন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার বাগোয়ান গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান (৪৩), সাবেক ছাত্রলীগ নেতা খালিদুজ্জামান খান ডালিম (৪৬), যুবলীগ কর্মী তেলা শেখ (৪৬) ও সাবেক নারী সদস্য মুক্তা খাতুন (৩৭)।

এলাকাবাসী জানান, বাগোয়ান গ্রামের পাঠানপাড়ার নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের একটি অফিস রয়েছে। তার দক্ষিণ পাশে মসজিদের কাছে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের পথসভা চলছিলো। প্রফেসর আব্দুল মান্নানের বক্তব্যের সময় জোরে মাইক বাজাতে শুরু করে নৌকার সমর্থকরা। শহিদুল ইসলাম পেরেশান, খালিদুজ্জামানসহ বেশ কয়েক কর্মী তাদের মাইকের শব্দ কমাতে বলে। এসময় তাদের ওপর হামলা চালায় নৌকার সমর্থকরা। এতে আহত হন ডালিম, তেলা শেখ, শহিদুল ইসলাম পেরেশান ও মুক্তা খাতুন নামের এক নারী। পরে তাদের উদ্ধার করে নেয়া হয় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান জানান, ঘটনাটি দুঃখজনক। তাদের পথসভায় এমন হামলা মেনে নেয়া যায় না। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নির্বাচন কমিশনারকে জানানো হবে বলে জানান তিনি।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা দাবি করেন, তাদের কর্মীদের ওপর প্রথমে হামলা হয়েছে। এমনকি অফিসের চেয়ারও ভাংচুর করা হয়। বিষয়টি নিয়ে তারাও থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশের একটি দল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়েই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানান তিনি।

 

একাত্তর/জো
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর