পিটিয়ে পা ভাঙা হলো বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাগ্নের, গ্রেপ্তার তিন

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৯:৩৮ এএম

বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাগ্নে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত টিপু সুলতানকে মারধর করে এক পা ভেঙে দেয়ায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ ১৪ জনের নামে থানায় মামলা হয়েছে। এরপর মেয়রের ছোট ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার দুপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট বোন রিজিয়া বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

মারধরের শিকার টিপু সুলতানের ডান পা ভেঙে গেছে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তার তিনজন হলেন- পৌর মেয়রের ছোট ভাই সোহান বাবু, শিহাব হোসেন ও কামরান হোসেন।

মামলার অন্য আসামিরা হলেন- পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, মেয়রের ভাগ্নে সবুজ হোসেন, ইরফান রাজা রুকু, জাবেদ হোসেন জুয়েল, মুরাদ জোয়ার্দার বাবলু, সুমন হোসেন, সাগর হোসেন, জুয়েল হোসেন, উজ্জল দাস।

এছাড়া মামলায় আরো ১০ থেকে ১৫ জনকে  অজ্ঞাত আসামি করা হয়েছে।

টিপু সুলতান

এজাহারে বেণলা হয়েছে, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করে কালীগঞ্জ শহরের চায়না বেডিং অ্যান্ড কটন শপে পাপস কিনতে যান টিপু। সামনে জায়গা না থাকায় রাস্তার এক পাশে মোটরসাইকেল রেখে দোকানে প্রবেশ করেন। এ সময় পৌরসভার মেয়র আশরাফুল আলম ঘটনাস্থলে গিয়ে এই মোটরসাইকেল কার জানতে চান। তখন টিপু দোকান থেকে বেরিয়ে এসে বলেন মোটরসাইকেলটি আমার।

‘এরপর মেয়র অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। টিপু প্রতিবাদ করলে মেয়র ও তার সঙ্গে থাকা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন তাকে মারধর শুরু করেন। পরে সেখানে মেয়রের ভাই-ভাগ্নেসহ উক্ত আসামিরা উপস্থিত হয়ে পিটিয়ে তার পা ভেঙে দেন।’

পৌর মেয়র আশরাফুল আলমের দাবি, ঘটনার সময় তিনি যানজট নিরসনে রাস্তায় কাজ করছিলেন। রাস্তার ওপর টিপু সুলতানের মোটরসাইকেল রাখা ছিলো। সরাতে বললে তিনিই প্রথমে দুর্ব্যবহার করেন এবং মাথার হেলমেট দিয়ে মারধর করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ পৌর মেয়রের ছোট ভাই সোহান বাবু, শিহাব ও কামরাণ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

একাত্তর/আরএ
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর