মুজিবনগর দিবসে তিন স্তরের নিরাপত্তা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৬:০১ পিএম

ঐতিহাসিক মুজিবনগর দিবস ১৭ এপ্রিল। একাত্তরের এই দিনে মুজিবনগরের আমবাগানে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার।

দিবসটি উপলক্ষে মুজিবনগরে আসবেন মন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা। এছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতারাও থাকবেন। চলছে মঞ্চ তৈরির কাজ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর ১৯৭১ সালের ১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম বাগানে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। শপথ নেয়ার পর সেই বৈদ্যনাথতলা পরিণত হয় আজকের মুজিবনগরে। তখন থেকেই দিনটি পালন করা হয় ঐতিহাসিক মুজিবনগর দিবস নামে।

করোনা মহামারীর পর এবার বড় পরিসরে মেহেরপুরে পালন করা হবে দিনটি। তাই চলছে মুজিবনগর স্মৃতিসৌধ ধোয়ামোছার কাজ। সাজানো হচ্ছে পাশের শেখ হাসিনা মঞ্চ, ১৭ এপ্রিল সকালে এখানেই কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসমাবেশ হবে।

দিনটি উপলক্ষে শেষ মুহুর্তের নানা আয়োজনে ব্যস্ত জেলা প্রশাসন। আর নিরাপত্তা রক্ষায় বিশেষ নজর রাখছে পুলিশ।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য সর্বস্তরের মানুষকে আহবান জানিয়েছে জেলা প্রশাসন।

কেএসএইচ
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর