কুষ্টিয়ায় পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ পিএম

কুষ্টিয়ায় আলাদা দুর্ঘটনায় পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলার কুমারখালী উপজেলা ও সদরে দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কুমারখালীর জয়নাবাদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে শাহেদ আলী (৮) ও তার ফুফাতো বোন  শেরকান্দী গ্রামের মো. শামীমের মেয়ে তানজিদা আফরিন শেফা (১৩) এবং কুষ্টিয়ার জিয়ারখী এলাকার নজরুল ইসলামের ছেলে আলিফ (৩) নামে এক শিশু।

পরিবারের বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে দুপুরে গড়াই নদীতে গোসল করতে নেমে শাহেদ পানিতে তলিয়ে যায়। এসময় শেফা তাকে খোঁজার চেষ্টা করলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে পানির নিচ থেকে দুই জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পরিবারের অভিযোগ না থাকায় দুইটি মহদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে। 

অপরদিকে কুষ্টিয়ার জিয়ারখী এলাকার নজরুল ইসলামের ছেলে আলিফ (৩) নামে এক শিশু খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে। 

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর