খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২৪, ০৮:৩৬ পিএম

সাতক্ষীরায় বাড়ির পাশে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিমুল হোসেন (১২) একই এলাকার এশার আলী কাগুজির ছেলে ও  রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানায়, দুপুর একটার দিকে শিমুল বাড়ির পাশের খালে মাছ ধরতে যায়। এর কিছুক্ষণ পরেই ঝড়বৃষ্টি শুরু হয়। ওই সময় তার কাছাকাছি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহতের পরিবার জানায়, ছেলে শিমুলের বাড়িতে ফিরতে দেরি দেখে তার মা শিরীনা বেগম ছেলের খোঁজে গিয়ে দেখেন ছেলের লাশ খাল পড়ে আছে। পরে
স্থানীয় পল্লীচিকিৎসক মোস্তাফিজুর রহমান তার বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে জানান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, বজ্রপাতে কিশোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

একাত্তর/জো
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর