প্রকাণ্ড সিঙাড়া, একটি খেতে একদল মানুষ

আপডেট : ২৮ জুন ২০২৪, ০১:৩৮ পিএম

চুয়াডাঙ্গায় জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রাম। গ্রামটি এখন সিঙাড়া গ্রাম নামেও পরিচিত। কারণ এ গ্রামের কারিগর জসিম ও শাহিনের বিরাট সিঙাড়া এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল। দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ভিড় করছে তাদের দোকানে। আর একটি সিঙাড়া খেতে প্রয়োজন হচ্ছে একদল মানুষের, যা দেখা যায় একাত্তরের ক্যামেরাতেও।

সাধারণত ময়দা, আলু, বাদম দিয়ে তৈরি সিঙাড়ার গড়ন খুব বড় হয় না। তবে চারুলিয়া গ্রামের এই সিঙাড়ায় এ ছাড়ও থাকছে নানা উপকরণ। গ্রামটির তেলেভাজা বিক্রেতা জসিম উদ্দিন ও শাহিনের ছোট ছোট সিঙাড়ার পাশাপাশি বানাচ্ছেন বড় সিঙাড়াও। তাদের দাবি, এগুলোর কোনটির ওজন ৫০০ গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত। 

কারিগর জসিম জানান, সখের বসে এক কেজি ওজনের সিঙাড়া বানানোর পর এলাকায় তা ব্যাপকভাবে প্রচার পায়। এতে থেকে এখন মাসে আয় প্রায় ৩০ হাজার টাকা।

তিনি জানান, এসব বড় সিঙাড়ায় ব্যবহার করা হচ্ছে আলু, ডিম, মাংস, বাদাম, কিসমিস ও চেরি ফল। সঙ্গে থাকছে প্রায় ৪০ পদে মসলা। 

তাদের ৫০০ গ্রাম ওজনের সিঙাড়ার দাম ১৫০ টাকা, এক কেজির ৩০০ এবং দুই  কেজি ওজনের সিঙাড়ার দাম ৬০০ টাকা।  

জসিমের দেখে শাহিনও শুরু করেন দুই কেজি ওজনের সিঙাড়া বানানো। তার বিক্রি ভালো এবং মাসে আয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। 

আর এই মুখোরোচক সিঙাড়া খেতে ভোজন রসিকদের আগেভাগে টোকেন নিয়ে সিরিয়ালও দিতে হচ্ছে। 

প্রতিদিন ১৫ থেকে ১৬ হাজার টাকার সিঙাড়া বিক্রি হয়। আর ছুটির দিনগুলো বেশি ক্রেতা আসে, এদিন বিক্রিও বেশ, জানান দুই কারিগর।

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর