এবার বিষধর কালাচের কামড়ে কুষ্টিয়ায় শিশুর মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৬:৫৫ পিএম

রাসেলস ভাইপার নিয়ে সারা দেশে আতঙ্কের মধ্যেই এবার বিষধর কালাচ সা‌পের কাম‌ড়ে কুষ্টিয়ায় এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

মৃত পাঁচ বছর বয়সী শিশু‌র নাম সোয়াদ ইসলাম। দৌলতপুর উপজেলার দৌলতখালী চৌপাড়া গ্রামের সুখ চাঁদের ছেলে তিনি।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ম‌হিউদ্দিন ম‌হি সাংবাদিকদের বলেন, বাবা ও মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা সোয়াদকে বুধবার ভোরে ছোবল দেয় কালাচ। এ সময় তার চিৎকার বাবা-মা ঘুম ভেঙে দেখেন পা‌শেই রয়েছে বিষধর কালাচ।

সঙ্গে সঙ্গে হাঁসুয়া দিয়ে কুপিয়ে সাপটি মেরে ফেলেন সোয়াদের বাবা সুখ চাঁদ। এরপর ছেলেকে নিয়ে দ্রুত রওনা হন হাসপাতালে।

দংশন করা শিশুটিকে প্রথমে নেওয়া হয় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসা না মেলায় পাঠানো হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।

তবে সেখানেও বাঁচানো যায়নি সোয়াদকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দি‌কে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিশু সোয়াদ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে শিশু‌টির চিকিৎসা শুরু হ‌য়ে‌ছিলো। দেওয়া হয়েছিলো এন্টি‌ভেনমও। কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

কালাচ অত্যন্ত বিষধর সাপ হওয়ায় দ্রুত চিকিৎসা শুরু করতে হয় বলে জানান তাপস কুমার সরকার। বলেন, শিশু সোয়াকে হাসপাতা‌লে আন‌তে দে‌রি‌ হওয়ায় তাকে বাঁচা‌নো সম্ভব হয়‌নি।

বাংলাদেশে যে কয়টি বিষধর সাপ রয়েছে তাদের মধ্যে কালাচ অন্যতম। এই সাপ কেউটে বা কালকেউটে নামেও পরিচিত।

প্রতিবছর বাংলাদেশে প্রায় সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যান। এরমধ্যে কালাচ বা কেউটের ছোবলেই সবচেয়ে বেশি মানুষ মারা যান বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরবি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক বাধা ও দৃঢ়...
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমানায় স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার...
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর