নিরাপত্তাবাহিনীর পাহারায় সড়কে চালের ট্রাক

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১২:৪৭ পিএম

কুষ্টিয়ার বিভিন্ন মোকাম থেকে সরবরাহ বন্ধ থাকার পর আবারও সারাদেশে চাল সরবরাহ শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ, র‍্যাব ও বিজিবির পাহারায় চাল ভর্তি ট্রাক সারাদেশে পাঠানো হয়। এতে বাজারে চালের সরবরাহ স্বাভাবিক হবার পাশাপাশি দাম কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার পুলিশ, র‍্যাব ও বিজিবির পাহারায় কুষ্টিয়ার মোকাম থেকে চালভর্তি এসব ট্রাক, পিকআপ ভ্যান ছেড়ে যায় দেশের বিভিন্ন এলাকায়। 

দুর্বৃত্তদের নাশকতার কারণে গত এক সপ্তাহ ধরে বন্ধ ছিলো চাল সরবরাহ কার্যক্রম। এর প্রভাবে খুচরা বাজারে বেড়ে যায় চালের দাম। প্রশাসনের পদক্ষেপে চাল সরবরাহ শুরু হওয়ায় চালের দাম কমবে বলে মনে করছেন চালকল মালিকসহ ব্যবসায়ীরা।

কুষ্টিয়া অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক জানান, স্থানীয় প্রশাসনের সহায়তায় পুলিশ পাহারায় ১৫০ ট্রাক চাল দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন জানান, চলমান পরিস্থিতির আলোকে প্রশাসনের নির্দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখার জন্য নিরাপত্তা দিয়ে এগুলো ঢাকায় পাঠানো হচ্ছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজা জানান, কারফিউ চলাকালীন সময় চালের বাজার স্থিতিশীল রাখতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। যতদিন এমন পরিস্থিতি রিরাজমান থাকবে, ততদিন পণ্য পরিবহনে এমন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

প্রথম চালানে মঙ্গলবার কুষ্টিয়া থেকে ১৫০ ট্রাকে প্রায় তিন হাজার টন চাল দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়।

 

একাত্তর/জো
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর