স্ত্রীর জন্য করেছেন ভিক্ষা, নিজ হাতে গড়লেন স্বপ্নের বাড়ি

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০১:২১ পিএম

নেই নিজের জমি। তবুও থেমে থাকেননি চুয়াডাঙ্গার রহিম বক্স ওরফে নমে পাগল। ভিক্ষার টাকায় রাজমিস্ত্রিদের সহযোগিতা ছাড়াই বাড়ি তৈরি করেছেন। স্ত্রীকে ভালোবেসে বাড়িটি তৈরি করলেও সেখানে থাকা হয়নি স্ত্রী নুরী বেগমের। তার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন তিনি। 

ভিক্ষা করেই সরকারি জমির ওপর ২৩ বছর ধরে নিজ হাতে গড়ে তুলেছেন স্বপ্নের বাড়ি। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামে এই বাড়ি বানিয়ে আলোচনায় রহিম বক্স। এলাকার মানুষের কাছে তিনি পরিচিত নমে পাগল নামে। 

ঘর না থাকায় বহু বছর আগে স্ত্রী নুরী বেগম একমাত্র সন্তানসহ সংসার ছেড়ে চলে যায়। স্ত্রীকে ফিরে পেতে কুড়িয়ে, ভিক্ষা করে নিজ হাতে বাড়ি বানিয়েছেন রহিম বক্স। কিন্তু ঘর বানালেও ফেরেননি নুরী বেগম। পৃথিবী ছেড়ে চলে গেছেন তিনি। 

 রহিম বক্স ওরফে নমে পাগল।

রহিম বক্সের প্রতি সহানুভূতিশীল এলাকাবাসী। হাতে তৈরি ঘরটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা অনেকের। 
কিন্তু নিজ হাতে গড়া ঘর ছেড়ে কোথাও যেতে রাজি নন ৫৫ বছর বয়সী রহিম বক্স। 

এলাকার চেয়ারম্যান জানান, সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান শুরু করলে ভিক্ষুক হিসেবে এলাকাবাসীর অনুরোধে ভাঙার হাত থেকে রক্ষা পায় ঘরটি। 

চুয়াডাঙ্গার হাওলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, তার পাগলামি কোনোভাবেই আমরা রোধ করতে পারছি না। প্রশাসন যদি দায়িত্ব নিয়ে কোনোভাবে ব্যবস্থা নিতে পারে তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান সম্ভব।  

সম্রাট শাহাজাহান মমতাজকে ভালোবেসে নির্মাণ করেছিলেন তাজমহল, আর ভিক্ষার টাকায় ২৩ বছর ধরে তিলে তিলে স্ত্রী নুরীর স্মরণে স্বপ্নের বাড়ি বানিয়েছেন রহিম বক্স, এই তার তৃপ্তি।

আরবিএস
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর