লিবিয়ায় পাচার বাংলাদেশিকে উদ্ধার করলো পিবিআই

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

লিবিয়ায় মানব পাচারকারীদের খপ্পর থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে যশোর পিবিআই। দেশে ফেরার পর ওই ব্যক্তি রোববার আদালতে জবানবন্দি দিয়েছেন।

মানব পাচারকারীদের হাতে জিম্মি থাকা ওই ব্যক্তির নাম সৈয়দ আব্দুস সালাম (৪২)। তিনি যশোরের বাঘারপাড়া থানার খলসী গ্রামের বাসিন্দা। 

পেশায় কৃষক সালাম পরিবারে সচ্ছলতা আনতে বিদেশে যাওয়া সিদ্ধান্ত নেন। পরে মানব পাচারকারীদের খপ্পরে পড়েন।

পিবিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিমের প্রতিবেশী আসামি নওয়াব আলী প্রথমে তাকে রোমানিয়া ও পরে ইতালি পাঠানোর কথা জানায়। চুক্তি হয় চার লাখ টাকার। ২২ মার্চ দুবাই নিয়ে সেখানে দুই দিন অবস্থান, এরপর মিশরে পাঁচ ঘণ্টা বিরতির পর লিবিয়ায় নিয়ে আটকে রাখেন। সেখান থেকে ২০/২২ দিন পর নওয়াব আলী ভিকটিমকে ইতালি পাঠানোর জন্য অপরিচিত কিছু লোকের কাছে পাঠায়। এরপর অন্য আসামিরা তাকে আটকে রেখে ১৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। কিন্তু তাকে ছেড়ে দেওয়া না হলে পরিবার বুঝতে পারে তিনি মানব পাচারকারীদের হাতে জিম্মি। পরে দুই মে আদালতে পরিবার মামলা করে। 

আদালত পিবিআই যশোরকে মামলাটি তদন্তের নির্দেশ দিলে সংস্থাটি তাকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়। 

একাত্তর/এসি
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর