বোনের বাড়ি বেড়াতে এসে তাওইয়ের ধর্ষণের শিকার শিশু

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৩:৪৮ পিএম

মাগুরা বোনের বাড়িতে বেড়াতে এসে তাওইয়ের (বোনের শ্বশুর) ধর্ষণের শিকার হয়েছে আট বছরের একটি শিশু। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) জেলা সদরের নান্দুয়ালী মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিশুটিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

পরিবার সূত্র জানায়, স্কুল রোজার ছুটি হলে পাঁচ দিন আগে শিশুটি বোনের বাড়ি বেড়াতে আসে। ওই দিন সকাল ১০টার দিকে ঘরে একা পেয়ে বোনের শ্বশুর তাকে ধর্ষণ করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। কান্নাকাটির এক পর্যায়ে বোনকে বলে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

ওই দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদ। তিনি জানান, ধর্ষণ সন্দেহ অভিযুক্তকে আটক করা হয়েছে।

এদিকে শুক্রবার (৭ মার্চ) নির্যাতনের শিকার শিশুটির দুলাভাইকেও আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানা গেছে। 

এ ঘটনায় ধর্ষকের শাস্তি  দাবি করে জুম্মার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল করে সাধারণ মানুষ।

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর