সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের উত্তম দাসের মেয়ে রিয়া দাস (৭) ও রাম দেবনাথের মেয়ে সুষ্মিতা দেবনাথ। তারা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

রিয়ার মা ভারতী দাস জানান, দুপুরে দুই শিশুকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। কিছুক্ষণ পর বাড়ি থেকে কাপড় আনতে গিয়ে ফিরে এসে দেখেন পুকুর পাড়ে তারা নেই। তবে তাদের জুতা দেখতে পান। পরে স্থানীয়রা অনেক খোঁজ করার পর পুকুর থেকে শিশুদের উদ্ধার করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ না করায় মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের সবাই একে অপরের নিকটাত্মীয়।
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর