বেনাপোল সীমান্তে গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম

বেনাপোলের কায়বা সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে কায়বা সীমান্তের দাদখালী এলাকা থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৮ আর পিলার সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে ইছামতী নদী পার হয়ে ভারত থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। এ সময় ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে দ্রুত ইছামতী নদীতে ঝাঁপ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেন। 
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২২ হাজার টাকা।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ভোরে গাতিপাড়া-দৌলতপুর সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছিল বিজিবি।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

একাত্তর/আরএ
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর