জমি নিয়ে বিরোধে সাতক্ষীরা ও রাজবাড়ীতে সংঘর্ষে নিহত দুই, আহত ১৭

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

সাতক্ষীরা ও রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আলাদা দুটি সংঘর্ষের ঘটনায় এক যুবক ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসব ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে সাতক্ষীরা থেকে চারজনকে আটক করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের ছলেমান শেখের ছেলে।

সংঘর্ষে ইব্রাহিমের বডড়ো ভাই রুহুল আমিনও (৩৪) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- একই গ্রামের আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), আরিফুলের বাবা জামাল উদ্দিন (৬২) এবং মা শাহানারা খাতুন (৫৫)।

এদিকে রাজবাড়ী প্রতিনিধি জানান, সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বেথুলিয়া মিয়া পাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে আতর আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর মেডিক্যার কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আতর আলী ওই এলাকার আইনউদ্দিন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে প্রতিপক্ষ সূর্য মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রজব শেখের বাড়িতে হামলা চালায়। এতে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আতর আলীকে ফরিদপুরে পাঠানো হয়েছিল।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, মাটিপাড়া এলাকায় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিলো। সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
শিল্পোদ্যোক্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে গ্যাসের চাপ ও সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় গ্যাসনির্ভর শিল্পে স্বস্তি ফিরেছে। এতে উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর