কুষ্টিয়ায় লিচু বাগানে যুবকের রক্তাক্ত মরদেহ, নেপথ্যে পরকীয়া দাবি

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১২:০৭ পিএম

কুষ্টিয়ায় একটি লিচু বাগান থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতা ও পরকীয়া সম্পর্কের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতের নাম তাইজুল ইসলাম তাজেম (৩৮)। তিনি ওই এলাকার আবুল কাশেমের ছেলে। 

স্থানীয়রা জানান, দুর্গাপুর–মির্জাপুর সড়কের পাশে বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন লিচু বাগানে তাজেমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মরদেহের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এদিকে নিহতের পরিবার সরাসরি অভিযুক্তদের নাম না নিলেও ঘটনার পর থেকে তারা পালিয়েছেন বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, শত্রুতা ও একটি পরকীয়া ঘটিত জটিলতা নিয়ে তাজেমের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিলো। তাদের সন্দেহ, সেই রেশ ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

কুমারখালী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, সড়কের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর