বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ‘ভাঙচুরে’ জড়িতদের শাস্তি ও পুনর্নির্মাণের দাবি

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেখানে সুর্যসন্তানের নতুন ভাস্কর্য পুনর্নির্মাণের দাবি জানিয়েছে বিশিষ্ট নাগরিকদের এক প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রতিনিধিদলের সদস্যরা এ দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন ‘অগ্রদূত’ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার ও গুম কমিশনের সাবেক সদস্য নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফারাহ তানজীম তিতিলসহ অন্য নেতারা।

প্রতিবাদ সমাবেশে প্রতিনিধিদলের সদস্যরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এ ঘটনায় যুক্ত ব্যক্তি ও দায়িত্বপ্রাপ্ত যেসব প্রশাসনিক কর্মকর্তা অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা। 

প্রতিনিধিদলের সদস্যরা আরও বলেন, ঝিনাইদহের এই প্রবেশদ্বারে নতুন ডিজাইন বা নকশায় সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য আবার স্থাপন করতে হবে।

গত ১৫ জুলাই শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসমাপ্ত ভাস্কর্যটি কিছু শ্রমিক ভাঙচুর করে। সে সময় বিষয়টি জানা নেই বলে গণমাধ্যমে মন্তব্য করেছিল স্থানীয় প্রশাসন। পরবর্তীতে তোপের মুখে অপসারণ কাজ বন্ধ রাখা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপযুক্ত স্থানে নতুন করে ভাস্কর্য স্থাপন শেষে এটি সরানো হবে।

এ বিষয়ে গত ২১ জুলাই সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছিলেন, ভাস্কর্যটি ভাঙা হচ্ছে না। নির্মাণগত ত্রুটি ও সড়ক দুর্ঘটনা এড়াতে এটি নিরাপদ স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উপযুক্ত স্থানে মুক্তিযুদ্ধের এই বীরের অবয়ব যথাযথ মর্যাদায় পুনর্নির্মাণ করা হবে।

একাত্তর/এসি
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর