নিউক্যাসল ছেড়ে আর্সেনালে ভিড়ছেন ব্রুনো গিমারেস

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৯:১১ পিএম

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় ধরণের চমক দিতে যাচ্ছে এমিরেটস শিবির! নিউক্যাসল ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে ছিনিয়ে নেওয়ার একবারে চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে আর্সেনাল। দুই ইংলিশ ক্লাবের মধ্যে ৭৫ মিলিয়ন পাউন্ডের একটি চোখধাঁধানো চুক্তি বাস্তবায়নের সমঝোতা সম্পূর্ণ হয়েছে বলে ইএসপিএন’কে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

বিশ্বকাপের পর বাড়তি ছুটি কাটিয়ে এই সপ্তাহেই স্পেনে নিউক্যাসল ইউনাইটেডের ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছিলেন ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। তবে, সেন্ট জেমস পার্কের পাট চুকিয়ে ডেল প্যাক করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। খুব শিগগিরই উত্তর লন্ডনে এসে আর্সেনালের মেডিকেল টেস্ট সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন গিমারেস।


চলতি দলবদলে নিউক্যাসল ইউনাইটেডের সমর্থকদের জন্য সময়টা যেন এক ভয়াবহ দুঃস্বপ্ন! ক্লাবের দীর্ঘদিনের কাণ্ডারি ও সফল ম্যানেজার এডি হাউ টানা পাঁচ বছর দায়িত্বে থাকার পর গত সপ্তাহে 'উভয় পক্ষের সমঝোতায়' পদত্যাগ করেছেন। এডি হাউয়ের বিদায়ের পরপরই গানার্সরা নিশ্চিত হয়ে যায়,  গিমারেসকে টেনে তোলা এখন শুধুই সময়ের ব্যাপার।

গিমারেস হতে যাচ্ছেন এই মৌসুমে নিউক্যাসলের তৃতীয় বড় তারকা প্রস্থান। তাঁর আগেই ক্লাব ছেড়েছেন এন্থনি গর্ডন এবং স্যান্ড্রো টোনালি। ওলিম্পিক লিওঁ থেকে আসার পর নিউক্যাসলের হয়ে ১৫৩টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলা ও অধিনায়কের আর্মব্যান্ড পরা এই ফুটবলারকে হারিয়ে চরম সংকটে 'ম্যাগপাই'রা। যদিও তারা ইওয়েন জাউয়েন, বাজুমানা তুরে, শন স্টিউর, আলাদজি বাম্বা এবং লুকাস হর্নিচেকের মতো নতুন মুখদের দলে ভিড়িয়েছে, তবুও গিমারেসের শূন্যতা পূরণ করা অসম্ভব বলেই মনে করা হচ্ছে।


এদিকে, নতুন মৌসুমকে সামনে রেখে আর্সেনাল স্কোয়াড যেন একদম নতুন রূপ ধারণ করছে। চলতি দলবদলে ক্লাব ব্রুগ থেকে ৩৪ মিলিয়ন পাউন্ডে ক্রিস্টোস জোলিস, ফ্রিতে লিডস থেকে ইলান মেলিয়ারকে নেয়া এবং লেভারকুসেন থেকে ধারে থাকা পিয়েরো হিনক্যাপির চুক্তি স্থায়ী করার পর গিমারেস হতে যাচ্ছেন তাদের সবচেয়ে বড় শিকার! বিপরীতে ইয়াকুব কিভিওর বার্সেলোনা-পোর্তোতে এবং লিসান্দ্রো ট্রোসার্ড পাড়ি জমিয়েছেন বেসিকতাসে।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন গিমারেস, যদিও শেষ ১৬-র লড়াইয়ে নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের। তবে সেই হতাশা কাটিয়ে এবার আর্সেনালের লাল-সাদা জার্সিতে প্রিমিয়ার লিগে আগুন ঝরাতে মুখিয়ে আছেন এই চতুর ব্রাজিলিয়ান মিডফিল্ডার। দলবদলের এই নাটকে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা!

এআরএস
প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালের উড়ন্ত সূচনায় যেন এক বালতি ঠাণ্ডা পানি ঢেলে দিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। শনিবারে নিজেদের ঘরের মাঠে একের পর এক আক্রমণে বর্তমান চ্যাম্পিয়নদের একেবারে...
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে নাটকের পর নাটক মঞ্চস্থ হয়েছে, আর সেই মহানাটকের শেষ অঙ্কে সব আলো কেড়ে নিলেন আর্লিং হালান্দ! রোববার ১০ জনের ম্যানচেস্টার সিটিকে ১-০...
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার জয়ে টানা ১২ পয়েন্ট তুলে নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। শনিবার সান্ডারল্যান্ডের মাঠে গিয়ে ২-০ গোলের এক ঘামঝরানো জয় তুলে...
লিভারপুলের হিল ডিকিনসন স্টেডিয়ামে রোববারের ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচটি ফুটবল ভক্তদের যেন এক রোলার কোস্টার রাইডের অভিজ্ঞতা দিল। একদম শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে এনসলি মেটল্যান্ড-নাইলসের এক...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশে বিদেশের কর্মসংস্থানের চাহিদা উপযোগি করে জাতীয়...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন।
সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা ও নিজের ধর্মমাতা ডলি পার্টনের সাথে শেষ কথোপকথনের করুণ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন পপ তারকা মাইলি সাইরাস। ক্যান্সার যুদ্ধের পর গত আগস্টে ৮০ বছর বয়সে পাড়ি জমান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর