১৫ বছর পর ব্যালটের লড়াইয়ে বাগেরহাটের ক্রীড়াঙ্গন, লড়ছেন ৩০ প্রার্থী

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

দীর্ঘ ১৫ বছর পর ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় আছেন বাগেরহাটের ক্রীড়ামোদী ভোটাররা। শনিবার (১৪ নভেম্বর) জেলা স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে পুরো জেলায় বইছে উৎসবের আমেজ। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে বিভিন্ন পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ২১ জন প্রতিনিধি নির্বাচন করবেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন এসকেন্দার হোসেন এবং সৈয়দ মোরশেদ আনোয়ার। এছাড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে দুইজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে দুইজন, নির্বাহী সদস্য পদে ১৮ জন এবং সংরক্ষিত মহিলা নির্বাহী সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, একক প্রার্থী থাকায় সহসভাপতি পদে চারজন এবং উপজেলা থেকে সংরক্ষিত নির্বাহী সদস্য পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পদাধিকারবলে বাগেরহাটের জেলা প্রশাসক এই কমিটির সভাপতি এবং পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

দীর্ঘদিন ধরে বাগেরহাট স্টেডিয়ামে নিয়মিত লীগ পর্যায়ের খেলাধুলা না থাকায় নতুন খেলোয়াড় তৈরি ব্যাহত হচ্ছিলো। এ নিয়ে ভোটার ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিলো। ভোটাররা জানান, তারা এবার সৎ, যোগ্য এবং প্রকৃত ক্রীড়ামোদী প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে চান, যারা নিয়মিত খেলাধুলার আয়োজন করবেন।

সাধারণ সম্পাদক প্রার্থী এসকেন্দার হোসেন বলেন, নির্বাচিত হতে পারলে তিনি প্রতিবছর লীগ পর্যায়ের খেলাধুলার আয়োজন করবেন এবং ক্যাম্পেইনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি করা হবে।

অপর সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ মোরশেদ আনোয়ার বলেন, ক্রীড়াঙ্গনকে বিভিন্নভাবে রাজনীতিকরণ করা হয়েছে। আমি চাই না আগামী দিনে এই রাজনীতিকরণ থাকুক। প্রতিটি বাড়ি থেকে খেলোয়াড় খুঁজে বের করে আনার চেষ্টা করা হবে।

অন্য প্রার্থীরাও আগামী প্রজন্মকে ডিভাইস ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় ফিরিয়ে আনতে এবং যথাযথ ট্রেনিং ও কোচিংয়ের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জেলা ক্রীড়া অফিসার ও রিটার্নিং অফিসার হুসাইন আহমাদ জানান, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে দারুণ আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

একাত্তর/এসি
সুন্দরবনের দুবলার চরের আলোরকোল এলাকা থেকে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর মো. রিয়াজ আহমেদ (২৮) নামের এক পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটে নিজেদের নির্মাণাধীন বাড়ি থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বেলা ১০টার দিকে জেলার মোরেলগঞ্জ উপজেলার কলেজ রোডের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা...
পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোল এলাকায় সাগরে গোসল করতে নেমে রিয়াজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল তিনটার দিকে সাগরের পানিতে নেমে সাঁতার কাটার সময় প্রবল স্রোতে তিনি...
মোংলা বন্দরের পশুর নদীতে একটি তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ১২০০ টন কয়লা বোঝাই করে ডুবে গেছে ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি কার্গো জাহাজ। তবে জাহাজে থাকা ৯ জন স্টাফ নিরাপদে বেঁচে গেছেন।
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি মানবতাবিরোধী অপরাধের আইনেই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন,‘জুলাই-আগস্টের...
ওমানের আল আমেরাত গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে পাকিস্তানের যুবাদের সামনে পাত্তাই পেল না বাংলাদেশ। বল হাতে রিজওয়ানউল্লাহর তাণ্ডবে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যাওয়ার পর, পাকিস্তানের উদ্বোধনী...
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায়...
টেস্ট অভিষেকেই রূপকথা লিখলেন তরুণ পাকিস্তানি বোলার সাকিব! শ্রীলঙ্কার পাহাড়সম স্কোরের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে একাই লঙ্কান ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন এই তরুণ তুর্কি। এক ইনিংসে ৭ উইকেট শিকার করে টেস্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর