গাংনীতে বাড়ির গেটে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, তাবিজ ও পিন উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে একটি বাড়ির প্রবেশপথে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, তাবিজ, পিন ও গোলাপজলসহ রহস্যজনক কিছু বস্তু পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বৃদ্ধা আবেশা খাতুনের বাড়ির গেটের সামনে এসব বস্তু দেখতে পান তিনি। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে নানা আলোচনা ও কৌতূহল। রহস্যজনক বস্তুগুলো দেখতে বাড়ির সামনে ভিড় করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ভোরে পথচারীরা হাঁটতে বের হলে মৃত সেফটুর বাড়ির গেটের সামনে সাদা কাপড়ে মোড়ানো একটি পুতুল দেখতে পান। পুতুলটির সঙ্গে বাঁধা ছিল চারটি তাবিজ। এ ছাড়া পুতুলের শরীরে গেঁথে রাখা ছিল অসংখ্য ধারালো পিন। পাশে রাখা ছিল গোলাপজল।

স্থানীয়দের ধারণা, কাউকে ভয় দেখানো বা আতঙ্কিত করার উদ্দেশ্যে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এসব বস্তু সেখানে রেখে গেছে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহলের পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে।

বৃদ্ধা আবেশা খাতুন বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে বাড়ির গেটের সামনে কাফনের কাপড়ে মোড়ানো একটি পুতুল দেখতে পাই। পুতুলটির সঙ্গে কয়েকটি তাবিজ বাঁধা ছিল এবং শরীরে অসংখ্য পিন গেঁথে রাখা ছিল। পাশে গোলাপজলও রাখা ছিল।’

তিনি বলেন, ‘এমন অদ্ভুত ও ভয়ংকর জিনিস দেখে আতঙ্কিত হয়ে পড়ি। কে বা কারা রাতের আঁধারে এসব সেখানে রেখে গেছে, তা আমি জানি না। কারও সঙ্গে আমার কোনো শত্রুতা আছে কি না, সেটিও বুঝতে পারছি না। এ ঘটনায় আমি উদ্বিগ্ন। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।’

গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহস্যজনক বস্তুগুলো উদ্ধার করেছে। বাড়ির গেটের সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, তাবিজ ও পিনসহ এসব বস্তু কারা এবং কী উদ্দেশ্যে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাটি কাউকে ভয়ভীতি প্রদর্শন বা আতঙ্কিত করার উদ্দেশ্যে ঘটানো হয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/কেআই
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরে রাতের আঁধারে ছয়জন কৃষকের মোট তিন বিঘা জমির কলাগাছ কেটে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) সকালে জেলার গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের মাঠে জমিতে পরিচর্যা করতে গিয়ে গাছগুলো কেটে...
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মধ্যরাতে সংঘটিত এই নাশকতার ঘটনায়...
দেশের বর্তমান অবস্থার জন্য সরাসরি রাজনীতিবিদদেরই দায়ী করলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাশাপাশি, বিগত তিনটি নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে এবারের জাতীয় নির্বাচনকে দেশের...
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ডাক বিভাগের গাড়ির সজোরে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর