মৃত্যুভীতি জয় ও দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে টানা ১৫০ বছর বেঁচে থাকার চরম বাসনা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের! আর রাষ্ট্রপ্রধানের এই অতিমানবীয় ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই এবার অভিনব ও চাঞ্চল্যকর এক গবেষণা শুরু করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা।

হাজার হাজার বৃদ্ধ বানরের ওপর পরীক্ষা চালিয়ে বার্ধক্য জয় করার রহস্য এবং দীর্ঘায়ুর জৈবিক সূত্র খুঁজছেন দেশটির শীর্ষ গবেষকরা। ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’-এর এক বিস্ফোরক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

প্রতিবেদনে প্রকাশ, পুতিনের দীর্ঘায়ু অর্জনের এই বিশাল প্রকল্পের নেপথ্যে চালিকাশক্তি হিসেবে কাজ করছেন তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা তথা ৮০ বছর বয়সী প্রভাবশালী বিজ্ঞানী মিখাইল কোভালচুক। রাশিয়ার অন্যতম প্রধান ও মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান ‘কুরচাতভ ইনস্টিটিউট’-এ ২২ প্রজাতির প্রায় সাত হাজারের বেশি বানর নিয়ে এই মেগা গবেষণা চলছে।

এর মধ্যে ৩০ বছরের বেশি বয়সী বয়স্ক বানরদের একটি বিশেষ দলকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বিজ্ঞানীরা। মানুষের সঙ্গে জিনগত ও শারীরিক মিল সবচেয়ে বেশি থাকায় এই প্রাইমেট বা বানরজাতীয় প্রাণীদের বেছে নেওয়া হয়েছে। বার্ধক্যের বিভিন্ন পর্যায়ে থাকা এসব বানরের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে অমরত্বের বা দীর্ঘায়ুর জৈবিক চাবিকাঠি খুঁজছেন তাঁরা।

মস্কোর একটি বিজ্ঞানবিষয়ক ফোরামে এই প্রকল্পের রূপরেখা তুলে ধরে মিখাইল কোভালচুক জানান, বানরদের বায়োকেমিক্যাল পরীক্ষা, শারীরিক গঠন বিশ্লেষণ, রক্তনালির পরীক্ষা এবং মস্তিষ্কের স্ক্যানসহ সর্বাধুনিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।

এমনকি অস্বাভাবিক দীর্ঘায়ু সম্পন্ন বানরদের রক্তের নমুনা সংরক্ষণের জন্য একটি বিশেষ ‘ব্লাড ব্যাংক’ও তৈরি করেছেন রুশ গবেষকরা, যা ভবিষ্যতে মানুষের আয়ু বৃদ্ধির নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির মূল ভিত্তি হিসেবে কাজ করবে। পেট্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এই উচ্চাভিলাষী প্রজেক্ট।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, পুতিনের এই দীর্ঘায়ু প্রকল্পে কোভালচুকের পাশাপাশি সরাসরি যুক্ত রয়েছেন খোদ প্রেসিডেন্টের বড় মেয়ে এবং বিশিষ্ট অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া ভরোন্তসোভা। সম্প্রতি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী বিশেষ ওষুধ তৈরির পরিকল্পনার কথা প্রকাশ্যে এনে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মারিয়ার মতে, দীর্ঘায়ু গবেষণার অন্যতম প্রধান মানসিক চালিকাশক্তি হলো মূলত ‘মৃত্যুভীতি’!

বিশ্লেষকদের মতে, গত বছর বেইজিং সফরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পুতিনের অঙ্গ প্রতিস্থাপন ও ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনার পরই এই মাস্টারপ্ল্যান গতি পায়।

শুধু বানর নিয়ে গবেষণাই নয়, এর পাশাপাশি রাশিয়ায় জীবন্ত টিস্যুর ত্রিমাত্রিক প্রিন্টিং, জিনগতভাবে সামঞ্জস্যপূর্ণ ক্ষুদ্র শূকরের দেহে মানব অঙ্গ প্রতিস্থাপনের গবেষণা এবং বার্ধক্য প্রক্রিয়া বিলম্বিত করতে ‘আরএজিই’ জিন নিষ্ক্রিয় করার ওষুধ আবিষ্কারের কাজও জোরেশোরে চালিয়ে যাচ্ছেন রুশ বিজ্ঞানীরা। সব মিলিয়ে, অমরত্বের খোঁজে ক্রেমলিনের এই বিজ্ঞান সাধনা বিশ্ব রাজনীতি ও আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এক অদ্ভুত রহস্যের জন্ম দিয়েছে।

একাত্তর/এআরএস
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার নৃশংস বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। চলতি বছরে...
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে নিয়ে ইউরোপীয় নেতাদের অতিরিক্ত আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা মনে...
ইউরোপের দেশগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা রাশিয়ার নেই, তবে পরিস্থিতি সে রকম দাঁড়ালে মস্কো যেকোনো সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট...
রাশিয়ার দূরপ্রাচ্যের ইহুদি স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে দ্রুতগামী মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় রেলওয়ে...
দীর্ঘ দূরত্বের আকাশযাত্রায় যাত্রীদের রাজকীয় ও বিলাসবহুল অভিজ্ঞতা দিতে নিজেদের উড়োজাহাজের কেবিনে আসছে এক যুগান্তকারী পরিবর্তন। এজন্য চোখ কপালে তোলার মতো প্রায় ১৬০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি...
নিবাসের সঠিক ভৌগোলিক অবস্থান (জিও-লোকেশন) অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় চরম প্রাণভয়ে ওয়াশিংটন ডিসির জর্জটাউনের বিলাসবহুল বাড়ি থেকে এক প্রকার পালিয়েই একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন...
মেহেরপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুন দেয়ার চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৮টা ৫ মিনিটের দিকে মেহেরপুর সরকারি কলেজ...
স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সবুজ শিল্পায়নে সহায়তার জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন, পরিবেশবান্ধব পণ্যের ন্যায্য মূল্য এবং সহায়ক বাণিজ্যনীতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর