‎এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষার রুটিন প্রকাশ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা সম্পূরক পরীক্ষার রুটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার জন্য জানানো যাচ্ছে যে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি প্রথম পত্রের এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। পাশাপাশি ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‎এ ছাড়া অন্যান্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।

সবশেষ আগামী ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে।

উল্লেখ্য, ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এছাড়া এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এর মধ্যে এক বিষয়ে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

ফলাফল ঘোষণার দিনই দু-এক মাসের মধ্যেই অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

একাত্তর/কেআই
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অভূতপূর্ব ও অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। প্রতিবারের মতো এবারও মানসম্মত শিক্ষা ও কঠোর...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর মূল্যবান একটি বছর নষ্ট হওয়া থেকে বাঁচাতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার।...
শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের লক্ষ্যে অবশেষে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবারের পরীক্ষার সামগ্রিক ফল দেশের শিক্ষাব্যবস্থার জন্য এক উদ্বেগের চিত্র তুলে ধরেছে।...
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেড় দশকের মধ্যে সবচেয়ে বড়ো বিপর্যয় ঘটেছে। গেলো দেড় দশকের মধ্যে এবারই সর্বনিম্ন—গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশে। একই সঙ্গে আশঙ্কাজনক হারে কমেছে সর্বোচ্চ জিপিএ-৫...
আবাসন সংকট ও আকাশছোঁয়া বাড়িভাড়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্পেন। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠেয় আগাম সাধারণ নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে বুধবার দেশজুড়ে পালিত সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন ৩০ লাখেরও...
‘ইতিহাসের স্রোতকে কখনো থামানো যায় না’- এমন কঠোর ও দৃঢ় বার্তা দিয়ে তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ ‘পুনরেকত্রীকরণের’ ডাক দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে...
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লেগেছে নাকি কেউ লাগিয়ে দিয়েছে, সে বিষয়ে তদন্ত করতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে এক ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার, শহরের পুশকিনস্কি জেলায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় এই প্রাণঘাতী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর