রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা পাঁচ শক্তিশালী বোমা নিষ্ক্রিয়

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে উদ্ধার হওয়া পাঁচটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছেন বিশেষজ্ঞ দলের সদস্যরা।

আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এর আগে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে দুই দিন পুলিশ পাহারা বসানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা পাওয়া যায়। পরে কৌটা খুলে ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পান সংশ্লিষ্টরা। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে।

পুলিশ জানায়, খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া নেওয়া ঘরটি ওই সিকদার বাড়িতে শনাক্ত করা হয়েছিল। এর আগে ওই ঘর থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটার ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে সেগুলো নিষ্ক্রিয় করতে আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়। আদালত অনুমতি দিলে বৃহস্পতিবার দুপুরে বিশেষজ্ঞ দলের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে পাঁচটি বোমা নিষ্ক্রিয় করেন।’

তিনি আরও বলেন, ‘বোমাগুলো কারা সেখানে রেখেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

এ সময় স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি কোথাও সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে সেটিতে স্পর্শ না করে পুলিশকে জানানোর অনুরোধ জানান।

একাত্তর/কেআই
লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা উদ্ধার করেছে পুলিশ। কৌটা দুটির ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে...
লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও দেশীয় অস্ত্রের হামলায় বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন। ‘এক লাখ টাকার বিনিময়ে’ চুক্তিতে এই হামলা চালানো হয়েছে বলে আটকের পর স্থানীয় জনতার কাছে...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ...
দীর্ঘ ১৫ বছর পর ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় আছেন বাগেরহাটের ক্রীড়ামোদী ভোটাররা। শনিবার (১৪ নভেম্বর) জেলা স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগেরহাট জেলা ক্রীড়া...
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায়...
টেস্ট অভিষেকেই রূপকথা লিখলেন তরুণ পাকিস্তানি বোলার সাকিব! শ্রীলঙ্কার পাহাড়সম স্কোরের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে একাই লঙ্কান ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন এই তরুণ তুর্কি। এক ইনিংসে ৭ উইকেট শিকার করে টেস্ট...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এক হাজার ৯৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর