সাত সহকারী পুলিশ সুপারকে একযোগে বদলি

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়।

আইজিপি আলী হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাঁদের নামের পাশে উল্লিখিত পদ ও কর্মস্থলে বদলি করা হলো।

বদলি হওয়া কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী, আগামী ২১ নভেম্বরের মধ্যে তাঁদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে অর্পণ করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে পরদিন অর্থাৎ ২২ নভেম্বর থেকেই তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।

যাদের বদলি করা হয়েছে:

  • পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার ইকরামুল আহাদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
  • যশোরের মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।
  • পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে ঢাকা এসবির (স্পেশাল ব্রাঞ্চ) সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
  • এসআরবির সহকারী পুলিশ সুপার আলী আর্শাদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
  • হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পিটিসি এবং একই হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার বদিউল আমীন চৌধুরীকে এপিবিএনের সহকারী পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
  • এছাড়া রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারখালেদ হোসেনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
একাত্তর/এআরএস
পরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে পুলিশের ৭৮ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
জনস্বার্থে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি...
জনস্বার্থে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি...
বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)-এর প্রধানসহ পাঁচটি গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনের...
ম্যাচ শুরুর আগে বুক চিতিয়ে অধিনায়ক হামজা চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, সাফে আমরাই ফেবারিট! সেই হুংকার যে কোনো ফাঁকা বুলি ছিল না, সবুজ ঘাসের গালিচায় দুর্দান্ত ফুটবল খেলে তার ষোলোআনা প্রমাণ দিল বাংলাদেশ...
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই সঙ্গে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় স্কুল ভবনগুলো খালি করা হয়েছে। শুধু ইতালিই নয়, একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও...
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন...
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দলীয় প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ। ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর