ট্রেনের সাথে পুলিশভ্যানের সংঘর্ষে কনস্টেবল নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ এএম

জামালপুরে ট্রেনের সাথে পুলিশের একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত ও  আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার ভোর সোয়া চারটার দিকে পৌরশহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য আহসানুল হক নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি গত বছরের ডিসেম্বরে জামালপুর সদর থানায় যোগদান করেন।
 
রেলওয়ে পুলিশ জানায়, জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় ভোরে ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ২৫৫ নাম্বার লোকাল ট্রেনের সাথে ডিউটিরত পুলিশের পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আরেক পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর রেলওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) গোলজার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ সদস্যদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

একাত্তর/জো
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর