গৌরীপুরে ভোট কেন্দ্রে ককটেল-পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০৭ এএম

ময়মনসিংহের গৌরীপুরে দুটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও একটিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

শনিবার রাত ৮ টার দিকে রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০ টায় পৌর শহরের উত্তর বাজারে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুইটি করে ককটেল বিস্ফোরণ এবং সাড়ে ১০টায় ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, পাঁচালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ও ইসলামাবাদ মাদ্রাসা কেন্দ্রের খোলা জানালা দিয়ে ভিতরে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসব বিচ্ছিন্ন ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কেএসএইচ
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর