পত্নীতলায় রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০১:২০ পিএম

নওগাঁর পত্নীতলায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজারের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আজিজার রহমান (৪৮) বাড়ি একই জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাফের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজারের এলাকার রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানায়, প্রথমে তার পরিচয় জানা সম্ভব হয়নি। তবে পরে তার পরিচয় জানা গেছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মহাদেবপুর থেকে কখন এবং কিভাবে তিনি পত্নীতলায় এলেন, সেই বিষয়ে পরিবারের লোকজনদের সাথে কথা হচ্ছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর