বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন হাতিবান্ধার চেয়ারম্যান

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন।

শনিবার বিকেলে হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তেঁতুলতলা বাজার মাঠে অনুষ্ঠিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি থেকে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম একাত্তরকে বলেন, নতুন এমপি সাহেব ভালো, তাই আমি নিজ ইচ্ছায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছি। আমার খুব ভালোই লাগতেছে।

ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় একাত্তরকে বলেন, সংবর্ধনা অনুষ্ঠানগুলো করাতে অনেকেই বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছেন। আগে ১৪ জন যোগ দিয়েছেন। আজ একজন চেয়ারম্যান যোগ দিলেন।

এর আগে শুক্রবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহা আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সুরুজ্জামান, ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক সোলায়মান, সদস্য মুনা সরকার, ১ নম্বর ওয়ার্ড সদস্য মুক্তার আলী, আব্দুল জলিল, বজলুর রশিদ রাজু, ফিরুজ মিয়া, শহীদ মিয়া, শওকত আলী, সোহেল, লাল চান, খন্দকার আরিফ এজাজ ও আল আমীনসহ ১৪ জন নেতাকর্মী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন।

একাত্তর/আরএ
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর