শেরপুরে আবারও চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৪:২৩ পিএম

মাত্র দুইদিনের ব্যবধানে শেরপুরে আবারও চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে জেলার নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া এলাকা থেকে নিহত অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অটোচালক মোশারফ হোসেন (৪২) উপজেলার পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মোশারফ অন্যান্য দিনের মতো বিকেলে বাড়ি ফিরে সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে ইফতার করেন। এরপর ওষুধ ও বেগুন কেনার জন্য নিজের অটোরিকশা নিয়ে কাকরকান্দি বাজারে যান। রাত সাড়ে এগারোটা পর্যন্ত বাড়ি না ফেরায় স্ত্রী মাহমুদা বাড়ির লোকদের জানান এবং মোশারফের ব্যবহৃত মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পান। পরে সকালে আত্মীয়-স্বজন মিলে আশপাশের এলাকায় তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘাকপাড়া পাকা সড়কের পাশে ধানক্ষেতে তার মরদেহের সন্ধান পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, নিহতের গলায় গামছা প্যাঁচানো ছিল। অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্যরা মোশারফকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, গত ১১ মার্চ রাতে জেলার নকলা উপজেলার দক্ষিণ নকলা এলাকার অটোচালক আসাদুজ্জামান নিখোঁজ হলে ১২ মার্চ তার মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কের চেপাকুড়ি ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পরে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করে।

 

একাত্তর/জো
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর