গর্ত নিয়ে এলাহি কাণ্ড, খুঁড়ে মিললো বাঁশ!

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০২:৫৫ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে একটি পতিত জমিতে সন্দেহজনক নতুন একটি গর্তের সন্ধান পান স্থানীয় কৃষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ভিড় করে উৎসুক জনতাও। কি লুকানো আছে গর্তে, তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। সন্দেহ, গর্তে লুকানো আছে নিষিদ্ধ মাদক বা গুম করা লাশ। সন্দেহ যাচাইয়ে শুরু হয় খোঁড়াখুঁড়ি।

মঙ্গলবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল খালেকের পতিত এক জমিতে শুরু হয় এক এলাহি কাণ্ড। সন্দেহজনক গর্ত খুঁড়তে নিয়োগ দেয়া হয় শ্রমিক। খোঁড়াখুঁড়ি ঘিরে ভিড় করে কয়েকশত উৎসুক জনতার ঢল।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কৃষক ক্ষেতে কাজ করার সময় পাশেই আব্দুল খালেকের পতিত জমিতে একটি গর্ত দেখতে পায়। পরে কাছে গিয়ে গর্তে কিছু একটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। শুরু হয় অনুসন্ধান। পরে পুলিশের উপস্থিতিতে দুইজন শ্রমিক দিয়ে গর্ত খুঁড়ার কাজ শুরু হয়। 

এদিকে, লোকমুখে ঘটনাটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ঢল নামে অকুস্থলে। উৎসুক জনতার ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ।

পুলিশ জানায়, প্রায় তিনঘন্টায় ছয় ফুট গভীর গর্ত খুঁড়ার পর সেখান থেকে উদ্ধার করা হয় পাঁচ ফুট উচ্চতার আটকে পড়া একটি বাঁশ। পরে পুলিশ গর্ত খুঁড়া বন্ধ করে দেয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই গর্তে কোন লাশ বা মাদক থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়। তাই গর্ত খুঁড়া হয়। কিন্তু সেখানে তেমন কিছু পাওয়া যায়নি একটা বাঁশ ছাড়া।

পরে খোঁড়া গর্তটি বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়ে বাঁশটি থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাত স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর