সাদামাটির পাহাড়ে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২৪, ০৭:৪৫ পিএম

নেত্রকোনায় সাদামাটির পাহাড়ে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সাঁতার না জানা ওই পর্যটক নীল পানির লেকে গোসলে নেমে ডুবে মারা যান।

রোববার দুপুরে জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম সুমন মিয়া (২১)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার গরগরিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। সুমন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব জানান , পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলেন সুমন। তাদের সঙ্গে প্রায় ২৫ জনের মতো ছিল। কয়েকজনসহ নীল পানির লেকে গোসল করতে নেমে সুমন তলিয়ে যান। আধা ঘণ্টা পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একাত্তর/এসি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর