বিলের পানি দেখতে গিয়ে অতলে হারালো দুই শিক্ষার্থী

আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:৫৮ পিএম

শেরপুরে বিলের পানি দেখতে গিয়ে নৌকাডুবে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের একজন মেডিক্যাল এবং অন্যজন অনার্স পড়ুয়া। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলার ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কন্দুলী এলাকার বাইলসা (গজারমারি) বিলের নলাডুবায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুর মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে মোশারফ হোসেন মিল্টন (২১) এবং তার বন্ধু একই গ্রামের সাদা মিয়ার ছেলে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমানুল্লাহ আমান (১৯)।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার পরে দুটি ছোট নৌকা নিয়ে মিল্টন, আমানুল্লাহসহ তারা আট বন্ধু বাইলসা (গজারমারি) বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যায়। এসময় পানির তোড়ে একটি নৌকা উল্টে নিখোঁজ হয় মিল্টন ও আমানুল্লাহ। পরে আরেক নৌকার বন্ধুরা চিৎকার দিলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে এসে তাদের খোঁজ শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজার একপর্যায়ে মিল্টন ও আমানুল্লাহকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের ঝিনাইগাতী উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তিন বন্ধুকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, টানা কয়েক দিনের থেমে থেমে বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নদ-নদী, খাল-বিল ও জলাশয়গুলো পানিতে টইটম্বুর হয়েছে। বিলের পানি দেখতে গিয়েই নৌকা উল্টে দুই জন মারা গেছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর