ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে কিশোর নিখোঁজ

আপডেট : ২২ জুন ২০২৪, ০৬:৫৪ পিএম

জামালপুরের ইসলামপুরে রেলব্রিজে ট্রেনের ধাক্কা খেয়ে বন্যার পানিতে পড়ে এক কিশোর  নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাটনীপাড়া রেলব্রিজে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে যায় ওই কিশোর।

নিখোঁজ কিশোর মৃদুল (১১) ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েক বন্ধু মিলে পাটনীপাড়া রেলব্রিজ এলাকায় বন্যার পানিতে গোসল করতে নামে মৃদুল। গোসল শেষে লোহার ব্রিজের পশ্চিম পাশে বন্ধুদের অপেক্ষায় আনমনে দাড়িয়ে ছিল সে। হঠাৎ ট্রেন আসলে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায় মৃদুল।  অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা।

ইসলামপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মাজহারুল ইসলাম জানান, বিকাল থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিখোঁজ মৃদুলের সন্ধানে উদ্ধারকাজ চালাচ্ছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

একাত্তর/জো
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর