শেরপুরে মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম

শেরপুরে একটি বারোয়ারী মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে দাহ্য পদার্থ ছিটিয়ে মন্দিরটিতে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল বলেও জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার দিবাগত রাতে জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে শ্রী শ্রী বারোয়ারী মন্দিরে এই ঘটনা ঘটে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাগর রবিদাস বলেন, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের তালার চেইন কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমা ভাঙচুর করে। তারা পেট্রোল ছিটিয়ে দিলেও আগুন ধরাতে পারে নাই। 

স্থানীয় রিনা রাণী রাজভর রায় বলেন, সকালে কয়েকজন ছেলে মেয়েকে প্রতিমা শুকিয়েছে কিনা দেখতে বললে তারা এসে দেখে মন্দিরের দরজা খোলা ও প্রতিমা ভাঙচুর করা। এসময় আমিসহ আশেপাশের লোকজন এসে প্রতিমা ভাঙাসহ দাহ্য পদার্থ ছেটানো দেখতে পাই। এলাকাবাসী এ ঘটনার বিচার দাবি করেছেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
এক শতাব্দীরও বেশি সময় পর প্রাণীবিদ্যায় ঘটল এক ঐতিহাসিক ও দারুণ রোমাঞ্চকর ঘটনা! দক্ষিণ আমেরিকার বলিভিয়ার ঘন কুয়াশাচ্ছন্ন বনে খোঁজ মিলল সম্পূর্ণ নতুন এক বিড়াল প্রজাতির। স্থানীয়রা ‘তিলকায়ো’ নামে ডেকে...
নতুন করে প্রকল্প বাড়ানোর চেয়ে বিদ্যমান প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, এতে সময় ও অর্থ—দুটিই...
যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রামীণ আকাশে প্রশিক্ষণ চলার সময় মার্কিন বিমান বাহিনীর এক এফ-১৬ যুদ্ধবিমান হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায়...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর