শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছে মানুষ

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৫:০৪ পিএম

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে সৃষ্ট বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। জেলার সবগুলো নদ-নদী পানি কমেছে এবং অব্যাহত রয়েছে। নদীর পানি এখন বিপৎসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে, পানি বৃদ্ধি পাচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, দশানি ও মৃগী নদীতে। বাড়লেও এসব নদীর পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে।

জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দুর্ভোগের মধ্যেই ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। যারা এই বন্যায় অন্যের বাড়িতে বা আশ্রয়ণ প্রকল্পে আশ্রয় নিয়েছিলেন, তারা এখন ধীরে ধীরে নিজেদের বাড়ি-ঘরে ফিরছেন।

জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা থেকে পানি নামলেও এখনো নালিতাবাড়ী, শেরপুর সদর ও নকলা উপজেলার নিম্নাঞ্চলের কিছু কিছু জায়গায় পানি রয়েছে। ভারী বৃষ্টি না থাকায় এসব জায়গা থেকেও পানি নামছে।

তবে, এখনো কিছু কিছু এলাকায় মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। তাদের খাদ্য সংকটও রয়েছে। বন্যাদুর্গত এলাকায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, রেডক্রিসেন্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম এখনো চলমান রয়েছে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানিয়েছেন, জেলার বন্যার সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। সবগুলো নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে। ত্রাণ কার্যক্রম চলমান আছে।

বন্যায় এখন পর্যন্ত শেরপুর জেলায় মৃত্যু হয়েছে ১০ জনের। নিখোঁজ রয়েছেন এক নারী।

নিহতরা হলেন- নালিতাবাড়ীর খলিসাকুড়া এলাকার খলিলুর রহমান (৬৫), আন্ধারুপাড়া এলাকার ইদ্রিস আলী (৬৩), নিশ্চিন্তপুর কুতুবাকুড়া গ্রামের দুই ভাই আলম (১৭) ও হাতেম (৩০), বাঘবেড় বালুরচরের ওমেজা বেওয়া (৫৫), চিকনা এলাকার উজ্জল (৫০), ঘোনাপাড়া এলাকার জিমি আক্তার (৮), নকলার গজারিয়া এলাকার আ. রাজ্জাক (৫০), টালকি ইউনিয়নের রাহিম (৫), শেরপুর সদরের চান্দেরনগর চক্কার ব্রিজ এলাকার কৃষক তমির উদ্দিন (৫৬)।

একাত্তর/আরএ
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর