ছাত্র আন্দোলনে নিহত সবুজ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেরপুরের শ্রীবরদীর সবুজ মিয়া এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি শ্রীবরদী সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হন।

সবুজ শ্রীবরদী উপজেলার রুপারপাড়ার গ্রামের আজাহার আলীর ছেলে।

গত ৪ আগস্ট শ্রীবরদী উপজেলার রুপারপাড়ার নিজ বাড়ি থেকে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে গুলিতে মৃত্যু হয় সবুজের। সবুজের বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন এক বছর ধরে। দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় পঞ্চম শ্রেণি শেষ করার পর ঢাকায় পাড়ি জমান কাজের সন্ধানে। ঢাকায় কাজের পাশাপাশি পড়ালেখা চালিয়ে যান সবুজ মিয়া।

ঢাকা থেকে বাড়ি ফিরে শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়ায় একটি ঔষধের দোকানে কাজ করে সংসারের খরচ ও নিজের লেখাপড়া চালিয়ে আসছিলেন সবুজ। তিনি তার ছোট দুই ভাই ও বোনকে লেখাপড়া করাতেন। বাবা অসুস্থ থাকায় সবুজের একার রোজগারে চলতো পুরো পরিবার।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা সবাই। এইচএসসি ফলাফল শুনে কান্নায় ভেঙে পড়েন মাসহ সবুজের গোটা পরিবার।

সবুজের মা সমেজা খাতুন বলেন, আমাদের ছেলে পরীক্ষায় পাস করছে। আমাদের জন্য সে অনেক কিছু করতে চেয়েছিলো। কিন্তু সব শেষ হয়ে গেলো। আমরা গরিব মানুষ, কীভাবে চলবো। রোজগার করারও কেউ নেই। ছোট দুই ছেলে মেয়ে আছে তাদেরও মানুষ করতে হবে। আমরা সরকারের সহযোগিতা চাই।

সবুজের ছোট ভাই কাউসার বলেন, ভাই আমাকে চাকরি করে আমাদের পড়াশোনা করাতো। এখন খরচ কে দিবে? আমাদের আর পড়া হবে না।

একাত্তর/আরএ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
মূল্যায়নের জন্য কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাঠানো এইচএসসি পরীক্ষার উত্তরপত্র থাকার কথা ছিল পরীক্ষকের কাছে। কিন্তু সেই উত্তরপত্র দেখা গেলো শিক্ষার্থীদের হাতে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা...
চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরও ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দ্রুত চালুর বিষয়েও বিশেষ...
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে প্রধানত তিনটি ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি—মূল্যস্ফীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নাজুক পরিস্থিতি। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ও এসব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর