শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম

শেরপুরে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলীকে আহ্বায়ক, সিনিয়র সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দেন।

সোমবার বিকেলে জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী শহরের মাধবপুরস্থ তার বাসায় এক সংবাদ সম্মেলনে বলেন, তারেক রহমান দলকে এগিয়ে নিতে আমাকে আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। তার নির্দেশনায় আমি সবাইকে সাথে নিয়ে শেরপুর জেলার উন্নয়নে ও দলকে সুসংগঠিত করতে কাজ করে যাবো। দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এসময় নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সদস্য সচিব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আহ্বায়ক কমিটিতে স্থান হয়নি সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের।

একাত্তর/আরএ
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর