শেরপুরে আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল চালু

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম

অবশেষে দীর্ঘ ২৯ বছর পর চালু হলো শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল। শনিবার দুপুরে জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে এই টার্মিনাল থেকে আন্তঃজেলা বাস চলাচল শুরু করে।  

পৌর কর্তৃপক্ষ জানায়, ১৯৯৫ সালে পৌরসভার উদ্যোগে আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। মাটি ভরাটের দীর্ঘদিন পর ২০০৯ সালে টার্মিনাল ভবন নির্মাণ করা হয়। এরপর আবারও ১০ বছর বিরতি দিয়ে ২০১৯ সালে বাকি কাজ শুরু করে শেষ হয় ২০২৩ সালে। 

এরপর রাজনৈতিক নানা টানাপোড়নে টার্মিনালটি আর চালু করা যায়নি। অবেশেষে জেলার বাস মালিক-শ্রমিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে টার্মিনালটি চালু হলো। জেলার সব দূরপাল্লার বাস-কোচ এখান থেকেই চলাচল করবে বলেও জানায় পৌর কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পৌর প্রশাসক তোফায়েল আহাম্মদ, জেলা বিএনপির আহবায়ক হযরত আলীসহ জেলার বাস-কোচ মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৩ সালের ২৬ অক্টোবর ও ২০২৪ সালের তিন অক্টোবর এ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রতিবেদন প্রকাশ হলে তা নজরে আসে সংশ্লিষ্টদের।

একাত্তর/এসি
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর