পীরের দরবারে আবারও ভাঙচুর-লুট, কর্মসূচিতে উত্তেজনা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:০১ পিএম

শেরপুর সদরে মুর্শিদপুর দোজা পীরের দরবারে আবারও হামলা, আগুন, লুটের ঘটনা ঘটেছে। এর আগে প্রথম দফা হামলায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে দুটি পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দফায় দফায় ভাঙচুর, আগুন, লুটের পর থমথমে হয়ে পড়ে আশপাশের এলাকা। নিরাপত্তায় সেনা, র‌্যাব, বিজিবি, পুলিশ ও ব্যাটেলিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শহরজুড়ে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। 

শুক্রবার দুপুর থেকে  শহরের শেরীব্রিজ মোড়, কুসুমহাটি মোড় ও লছমনপুর এলাকাসহ শহর জুড়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতা দেখা গেছে। 

স্থানীয়রা জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই শেরপুর সদরের লছমনপুর গ্রামের মুর্শিদপুর খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবার বন্ধের দাবি জানিয়ে আসছিল কিছু মানুষ। এরই মধ্যে ২৬ নভেম্বর ভোরে পীরের দরবারে হামলার ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনতা ও দরবারের মুরিদদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু ও অন্তত ১৩ জন আহত হয়। 

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় একটি কলেজ মাঠে নিহতের জানাজার পর কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা ওই পীরের আস্তানায় আবারও হামলা চালায়। এসময় অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে গুড়িয়ে দেয়া হয় পীরের আস্তানা। পাশাপাশি পীরের বাড়ি থাকা সব মালামাল এমনকি গরু, ছাগলও লুট করে জনতা।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার লং মার্চের ঘোষণা দেন পীরের অনুসারীরা। পরে সেই লং মার্চ প্রতিরোধের ঘোষণা দেয় একটি পক্ষ। এতে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। 

ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, শেরপুরের আইনশৃঙ্খলা যেন স্বাভাবিক রাখা যায় সেই উদ্দেশে আমরা এখানে এসেছি।

একাত্তর/এসি
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর