দুই ট্রাক ভারতীয় চিনিসহ গ্রেপ্তার এক

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ এএম

শেরপুরে দুই ট্রাক ভর্তি ১২৫ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-১৪। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার রাতে র‍্যাব-১৪, সিপিসি-১ অপারেশনস্ অ্যান্ড মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা সদরের চুনিয়ারচর এলাকা থেকে চিনি জব্দ ও অভিযুক্তকে আটক করা হয়।

গ্রেপ্তার আশরাফুল আলম সোহাগ (৪৫) ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চুনিয়ারচর পক্ষীমারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় পাকা রাস্তার পশ্চিম পাশে আশরাফুল আলম সোহাগ দুইটি ট্রাক হতে প্লাস্টিকের বস্তায় চোরাচালানকৃত ভারতীয় চিনি লোড করা অবস্থায় তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৫০ কেজি ওজনের ১১০ বস্তায় পাঁচ হাজার ৫০০ কেজি এবং অপর ১৫টি খোলা বস্তায় ৬৭৫ কেজিসহ মোট ছয় হাজার ১৭৫ কেজি চোরাইপথে আনা অবৈধ ভারতীয় চিনিসহ দুইটি ট্রাক জব্দ করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, সোহাগের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা হয়েছে। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/আরএ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর