পাত কুয়ায় প্রাণ গেলো দুই ভায়রার

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পিএম

শেরপুরে পাত কুয়া (সিমেন্টের রিংয়ের তৈরি কুয়া) নির্মাণ করতে গিয়ে দম বন্ধ হয়ে দুই ভায়রার মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে জেলার ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভুইয়াবাড়ী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার নীল মোহন কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) ও তার ভায়রা রাংটিয়ার নীপুরাম কোচের ছেলে নিরঞ্জন কোচ।

তাদের পরিবার জানিয়েছে, গত কয়েকদিন ধরে নারায়ণ কোচ বাড়িতে পানির জন্য মাটির একটি গভীর কুয়া খনন করছিলেন। আজ ছিলো খননের শেষ দিন। কুয়া খনন শেষে নিচে কিছু ময়লা থাকায় তা পরিষ্কারে নারায়ণ বাঁশ দিয়ে নিচে নেমে জ্ঞান হারান।।তাকে উদ্ধার করতে গিয়ে একই কায়দায় নিরঞ্জন কোচও জ্ঞান হারিয়ে ফেলেন। 

খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের কুয়া থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়রা জানান, কুয়ায় সিমেন্টের তৈরি মোট ২৪টি রিং নামানো হয়। যার প্রতিটি এক ফিট করে। অর্থাৎ কুয়াটির গভীরতা ছিলো প্রায় ২৫ ফিট। ইতিমধ্যে কুয়ায় পানি উঠতে শুরু করেছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আল আমিন বলেন, কুয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/এসি
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর